সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

কোটি ছুঁতে চলল বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ছাড়িয়ে গেছে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শুক্রবার (২৬ জুন) দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ২৪ হাজার ১২৬ জন। আর এ সময়ে সারাবিশ্বে মারা গেছেন ৪ লাখ ৯২ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ৫২ লাখ ৬০ হাজার ৭৬২ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৪ হাজার ৬৭৬ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৮৫ জনের। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ব্রাজিল। সেখানে ১২ লাখ ৩৩ হাজার ১৪৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর দিক দিয়েও দেশটি দ্বিতীয়। শুক্রবার পর্যন্ত সেখানে মারা গেছে ৫৫ হাজার জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় রাশিয়া। এখন পর্যন্ত ৬ লাখ ২০ হাজার জন করোনায় আক্রান্ত দেশটিতে। তবে মৃত্যু তুলনামূলক কম। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৮ হাজার মানুষের।

ভারত আক্রান্তের সংখ্যায় এখন চতুর্থ। শুক্রবার পর্যন্ত ৪ লাখ ৯১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যুর সংখ্যায় অষ্টম ভারত, এখন পর্যন্ত সেখানে ১৫ হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনও কোনও সুসংবাদ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে করোনার ভয়াবহতা এখনও আছে এবং আরও বেশি ঝুঁকি নিয়ে তা ছড়াচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD