বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

কোনো রাজনৈতিক দলকে বাস দেয়নি সেনাবাহিনী: আইএসপিআর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জামায়াতের জাতীয় সমাবেশের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ একটি বাসের ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। বাসটিতে ‘বাংলাদেশ আর্মি’ লেখা থাকায় অনেকেই সমাবেশে বাস দেওয়া হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট করেন। তবে সেনাবাহিনীর বাস দিয়ে রাজনৈতিক দলকে সহায়তার দাবিটি মিথ্যা বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার (১৯ জুলাই) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে।

বিভ্রান্তিমূলক ওই পোস্ট নিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। এই পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। এটি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অপচেষ্টা।

আইএসপিআর আরও জানায়, বাস্তবতা হলো- সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয়। অনেক সময় এসব বাসে অস্থায়ীভাবে ‘Bangladesh Army’ লেখা বা লোগো ব্যবহার করা হয়ে থাকে। তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সঙ্গে তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয়, যা একটি আইনবহির্ভূত কাজ।

আইএসপিআর থেকে জানানো হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD