শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কোয়ারেন্টিনে ফখরুল-আব্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

করোনা মহামারীর কারণে সরকারের আরোপিত স্বাস্থ্যবিধি অনুযায়ী কারাগারে আগত নতুন বন্দিকে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। সে কারণে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে আছেন।

কারাগারের সূর্যমুখী ভবনের দ্বিতীয় তলায় আলাদা দুটি সেলে তাদের রাখা হয়েছে। ওই দুটি সেলে তাদের পাশাপাশি আরও বন্দি আছেন, যাদের সেখানে কেয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।

রোববার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেপুটি জেলার পদমর্যাদার কর্মকর্তা জানান, মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস ৭ দিনের কোয়ারেন্টিনে আছেন। তারা ডিভিশন পাননি। ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি অনুযায়ী ১ থেকে ১৮ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ কারাগারে ডিভিশন পাবেন। এছাড়াও প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হলেও ডিভিশন পাবেন। এর বাইরে কেউ ডিভিশন পেতে চাইলে আদালত অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের অনুমোদন লাগে।

কারাগার সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের বিষয়ে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন। সেটি জেলা প্রশাসকের মতামতের জন্য পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। মতামত পেলে সেই অনুযায়ী তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তারা সাধারণ বন্দি হিসেবেই কারাগারে থাকবেন।

বিভিন্ন সূত্রে আরও জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুটা বিষণ্ণ। দিনের বেশিরভাগ সময় কাটে পত্রিকা পড়ে। ডিভিশনপ্রাপ্ত না হওয়ায় দুজনকেই খেতে হচ্ছে সাধারণ বন্দির খাবার।

এসব বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে কারাগারে আনা হয়। বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

ভিন্নবার্তা/এমএসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD