শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘কিছুটা ভালোর দিকে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক জানিয়েছেন, গত দুই-তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, ফলে বলা যায় ‘কিছুটা ভালোর দিকে’।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনটিভি অনলাইনকে তিনি বলেন, আগে যেমনটা হয়েছে, একটু উন্নতি হলে এটা স্থিতিশীল থাকতো না। গত দুই-তিন দিন ধরে স্থিতিশীল আছে। ফলে কিছুটা ভালোর দিকে বলা যায়। আরেকটু সময় লাগবে শারীরিক অবস্থা কতটা উন্নতি হলো তা জানাতে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ অন্যান্য সমস্যা এখনও অপরিবর্তিত। বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ঢাকায় রেখেই চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে থেকে চিকিৎসার সার্বিক তদারকি করছেন। চিকিৎসকেরা এখনও তার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হলো, কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না আসা পর্যন্ত সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD