বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

‘খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই আজও বেঁচে আছি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই তিনি আজ বেঁচে আছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন আর জীবিত নেই, তবে মানুষ এখনও তাকে স্মরণ করে এবং তার জন্য দোয়া করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফয়জুল কাদের চৌধুরী।

হুমাম কাদের চৌধুরী বলেন, তার স্বপ্ন ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার, কিন্তু তা পূরণ হয়নি। সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে রাঙ্গুনিয়া ধানের শীষের ঘাঁটি বলে তিনি মন্তব্য করেন। আগামী ১২ তারিখের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি নিজেও গুমের শিকার হয়ে সাত মাস আয়না ঘরে ছিলেন। নতুন বাস্তবতায় মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে তিনি রাঙ্গুনিয়ার উন্নয়ন, অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসা বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।

ফ্যামেলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি নিজেই এ কার্যক্রম তদারকি করবেন।

সমাবেশে বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে হুমাম কাদের চৌধুরী মঞ্চে এলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

এ সময় তার পরিবারের সদস্যরাও মঞ্চে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD