শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

খুনি নুর চৌধুরীকে দেশে পাঠানোর দাবি কানাডা প্রবাসীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগ, কানাডার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

১০ জানুয়ারি ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও তাৎপর্য এবং খুনি নুর চৌধুরীকে দেশে প্রেরণ’ আলোচনার অনুষ্ঠান পালন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ, কানাডা।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের রূপকার, স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মিয়া, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাংষ্কৃতিক ব্যক্তিত্ব টরেন্টোর নাট্যাঙ্গনের পুরোধা আহমেদ হোসেন।

অন্টারিও আওয়ামী লীগের প্রথম সহ-সভাপতি সাবেক ভিপি বাকসু ফয়জুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় বক্তারা শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে শেখ হাসিনার সৈনিকরা আজ ঐক্যবদ্ধ এবং যে কোনো জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রাণবন্ত এই আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে তথ্য উপাত্তসহ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন। সেই সঙ্গে যারা প্রবাসে বসে দেশের ও সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার ও খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আরও ভূমিকা পালন করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান।

বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে সবাইকে নিয়ে এক হয়ে কাজ করার এবং প্রবাস থেকে শেখ হাসিনার পক্ষে শক্তিশালী ভূমিক পালন করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিপুল সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আলোচনা সভায় অংশ নেন বিশেষ অতিথি আমিন মিয়া, বিশেষ অতিথি নাট্যকার আহমেদ হোসেন।

কানাডা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা নির্বাহী সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, আইন বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য ঝোটন তরফদার এবং নির্বাহী সদস্য রতন কুমার দে।

অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, সাংষ্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস্য রায়হান চৌধুরী, আব্দুল হামিদ, উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, নির্বাহী সদস্য সুবিদ সোম রিংকু, কাজল তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের খন্দকার এ হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ড. এএমএম তোহা, এস বি হামিদ।

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, তাজুল ইসলাম, মো. জাফর আহমেদ। ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আষিক, আন্তর্জাতিক শিক্ষার্থী মো. জয়নুল আবেদিন জয়, সাদেকুর রহমান রনি, আকাশ, সায়মন, জাহান, শাকিল, আষিক, সোহাগ হোসেনসহ আরো অনেকেই।

বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পক্ষে কানাডা থেকে এক হয়ে কাজ করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানে অংগ্রহণকারী সবাইকে অন্টারিও আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD