বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

খুলনায় মো. তুষার (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বর প্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়েছিল।

অন্যদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, গভীর রাতে পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD