মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

খুলে দেয়া হচ্ছে তাজমহল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

ভারতের উত্তরাঞ্চলীয় শহর আগ্রায় মোঘর সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন, যা সম্পূর্ণ করতে ২২ বছর সময় লেগেছিল

ভারতের সপ্তদশ শতকে নির্মিত ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহল খুলে দেয়া হচ্ছে। করোনা মহামারীর কারণে তিন মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের উদ্দেশ্যে সোমবার খুলে দেয়া হচ্ছে এটা।

তবে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে সেখানে ঢোকার আগে। যেমন তাজমহল ঘুরে দেখার সময় পর্যটকরা মাস্ক খুলতে পারবেন না। এছাড়া সৌধটির চিকচিকে মারবেলের উপরিভাগে হাত দিয়ে ছোঁয়া যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

একদিনে কেবল পাঁচ হাজার পর্যটক এই সপ্তাশ্চর্য ভ্রমণ করতে পারবেন। সাধারণত পর্যটন মৌসুমে এই সমাধিসৌধে ৮০ হাজার মানুষ সফর করেন। উল্লেখ্য ভারতের উত্তরাঞ্চলীয় শহর আগ্রায় মোঘর সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন, যা সম্পূর্ণ করতে ২২ বছর সময় লেগেছিল।

এদিকে স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, তাজমহলের চারপাশটা সংক্রমণপ্রবণ এলাকা। পর্যটকরা এখানে আসুক, তা আমরা চাচ্ছি না। প্রসঙ্গত, করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই এগিয়ে রয়েছে ভারত। দেশটিতে করোনার হটস্পটগুলোর একটি আগ্রা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD