বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা সেনাদের সামনেই ফিলিস্তিনি সাংবাদিককে পেটাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলার বাড়াতে চায় বাংলাদেশ নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান প্রবাসীদের বিশাল সুখবর দিল সৌদি আরব বাংলাদেশ নির্বাচন কমিশনে বৈঠকে নেপালের প্রতিনিধি দল দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

গফরগাঁওয়ের ৯ মানবতাবিরোধীর রায় বৃহস্পতিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খলিলুর রহমানসহ ৯ জনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছিলেন ট্রাইব্যুনাল।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, জাহিদ ইমাম ও তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান।

এ মামলায় মোট আসামি ছিলেন ১১ জন। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। পরে গ্রেফতার একজন ও পলাতক একজন মৃত্যুবরণ করেন।

গ্রেফতার রয়েছেন মো. খলিলুর রহমান মীর, মো. শামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. আব্দুল্লাহ, মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী ও আব্দুল লতিফ।

আর এএফএম ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক মণ্ডল, সিরাজুল ইসলাম তোতা, আলিম উদ্দিন খান ও নুরুল আমিন শাহজাহান।

এর মধ্যে বিচার চলাকালীন মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার ও পলাতক থাকাবস্থায় নুরুল আমিন শাজাহান মারা যান।

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

লাইটনিউজ

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD