বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

গাছে ধাক্কা লেগে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদরের রুহিয়ার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় গাছে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুহিয়া থানার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মো. সিদ্দিক (৩৪) ও একই এলাকার কাবেদ আলীর ছেলে সুমন আলী (৩২)।

১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা বাসেদ জানান, রানীগঞ্জ টু পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘোরাতে গিয়ে গাছে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. সিদ্দিক নিহত হন।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মো. সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD