বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ ভেনেজুয়েলার ‘তেল চুরি’ করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, টার্মিনাল থেকে ফিরছেন যাত্রীরা হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

গাজীপুরে করোনায় চিকিৎসকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ২৭ বছর বয়সী জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই চিকিৎসক নারায়ণগঞ্জে একটি বেসরকারি মেডিকেল কলেজে কাজ করতেন। গত ২০ থেকে ২১ দিন আগে তিনি বাড়িতে আসেন। এর কিছু দিন পর থেকেই তিনি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথায় ভুগছিলেন। তবে হাসপাতালে ভর্তি না হয়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। এরপর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুস সালাম জানান, সেখানে লোক পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি আরো জানান, লাশ দাফনের জন্য প্রশিক্ষিত একটি দল পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে। প্রশাসন ওই বাড়ি লকডাউন করে দিতে পারে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD