বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

গুগল ম্যাপের কারণে বিচ্ছেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : অচেনা পথ চিনে নিতে গুগল ম্যাপের ব্যবহার বেড়ে চলেছে বিশ^জুড়ে। কিন্তু এই ম্যাপের কারণেই বিচ্ছেদের মতো ঘটাও ঘটতে পারে! গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে এক ব্যক্তি নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছেন।

আর তা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। এভাবেই সংসার ভাঙার জন্য দায়ী হয়ে রইল গুগল ম্যাপ।

ঘটনাটি পেরুর রাজধানী লিমার। সম্প্রতি এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। ম্যাপে সেসব পথঘাটের নানা ছবিও দেখে নিচ্ছিলেন তিনি। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ওই ব্যক্তির।

ছবিতে এক ব্যক্তিকে নীল জিনস এবং সাদা টিশার্ট পরে রাস্তার ধারে একটি বেঞ্চে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে তিনি একা নন, সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়ে আছেন। ছবিটি দেখেই ওই ব্যক্তি চিনে ফেলেন ওই নারীকে। জুম ইন করে দেখেন সেই নারী তারই স্ত্রী। বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন ওই ব্যক্তি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD