শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী

গুলশানে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান-২ এর পিংক সিটি শপিং মলের পাশে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এর আগে ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিউল ইসলাম বলেন, ‘রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, আগুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD