শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

গোপালগঞ্জের তিনটি আসনেই বিজয়ী বিএনপি প্রার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলায় বিএনপির জন্য এ ধরনের বড় বিজয় আগে দেখা যায়নি। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর জয়ী হন।

এবারের নির্বাচনে গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর ও এস এম জিলানী।

গোপালগঞ্জ-১:
বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৫১০, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯।

ভোটকেন্দ্র সংখ্যা ১৩৮টি।
গোপালগঞ্জ-২:
বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এখানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৩২৪, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬২, নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২৫৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১৫১।
গোপালগঞ্জ-৩:
বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০,১৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৮৪, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৫, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন। ভোটকেন্দ্র সংখ্যা ১০৮।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিজয়ী প্রার্থীদের সমর্থনে আনন্দ মিছিল করেন। বিজয়ী প্রার্থীরা ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD