মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

‘গোমূত্র পান করি, তাই ভালো থাকি’: দিলীপ ঘোষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

 

‘গোমূত্র পান করি, তাই ভালো থাকি’ এমন মন্তব্য করে ফের একবার হাসির খোরাক হলেন পশ্চিমবঙ্গ বিজিপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল বৃহস্পতিবার রাজ্যের দুর্গাপুরে একটি চা চক্রে যোগ দিতে গিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সামনে এমন মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, প্রতিদিন সকালেই প্রাতঃভ্রমণে বের হওয়ার অভ্যাস দিলীপ ঘোষের। তাই দুর্গাপুর গিয়েও সকালে হাটতে বের হয়েছিলেন তিনি। তখন দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে এলে তিনি তাদের উদ্দেশে বলেন, আমরা গোমূত্র, গরুর দুধ পান করি, তাই সুস্থ থাকি।

পশ্চিমবঙ্গ বিজিপি সভাপতি আরো বলেন, তিনি গরুর কথা বললেই অনেকের শরীর খারাপ হয়ে যায়। বিদ্রুপ শুরু করেন। করোনাভাইরাসের কারলে সৃষ্ট পরিস্থিতিতে জারি করা লকডাউন শিথিল করার পর পরই সব মদের দোকান খুলে গেছে। এর ফলে কী হয়েছে, তা তো সবাই দেখতেই পাচ্ছেন। তারা মদ পান করতে চায় করুক। তবে আমরা গোমূত্র আর গরুর দুধই পান করবো।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে আপাতত এক বছর কেউ কোনো পার্টি করবেন না। এ সময় সুস্থ থাকতে আয়ুর্বেদিক সেবন করুন। ধরে নিন, এই এক বছর আপনারা উপবাস পালন করছেন। তাহলেই দেখবেন আপনি এবং আপানার পরিবার সুস্থ আছে। আপনারা সুস্থ থাকলে সমাজও সুস্থ থাকবে।

এ সময় তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করে তিনি বলেন, তারা বোতলে ভরে মদ পান করে। আর আমরা গরুর দুধ, গোমূত্র পান করি। আমরা গরুকে মা বলে সম্মান করি, এর সেবা করি। গাধারা এটি বুঝবে না।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে বর্ধমানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিদেশি গরু গোমাতা নয় বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলেছিলেন, ভারতের দেশি গাভীর পিঠে যে কুজ রয়েছে সেখানে স্বর্ণ থাকে। যার কারণে গাভীর দুধ সোনালী রঙের হয়। তার এই মন্তব্যের পরই হাসির রোল উঠে ইন্টারনেট দুনিয়ায়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রলও করা হয়। ফের এমন উদ্ভট কথা বলে হাসির খোরাক হলেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD