শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

গ্রিনকার্ড স্থগিতের নির্দেশে ট্রাম্পের সই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

যুক্তরাষ্ট্রে ‘গ্রিনকার্ড’ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া স্থগিত করার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ওই নির্দেশে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নির্দেশটি দুই মাসের জন্য কার্যকর। তবে প্রয়োজনে পরবর্তীকালে সেটির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিতে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সমালোচকরা বলছেন, মহামারির অজুহাতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নিজের দীর্ঘকাল পরিকল্পিত অভিবাসন নীতিগুলো প্রয়োগ করতে চাইছেন।

বুধবার (২২ এপ্রিল) ট্রাম্প বলেন, ‘অর্থনীতি ফের সচলের পর সব বেকার মার্কিন নাগরিকদের যেন কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হয়, তা এ নির্দেশটি নিশ্চিত করবে।’

তবে যুক্তরাষ্ট্র প্রতি বছর অস্থায়ীভাবে কাজের জন্য অভিবাসীদের যে ভিসা দেয়, তাতে এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। এছাড়া, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা মার্কিন নাগরিকদের স্ত্রী বা স্বামী ও সন্তান এবং চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মী যারা দেশটিতে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে না।

এ নির্দেশের ফলে স্বামী-স্ত্রী ও সন্তান ছাড়া, পরিবারের অন্য সদস্যদের জন্য গ্রিনকার্ড স্পন্সর করার যে চর্চা রয়েছে, যাকে প্রেসিডেন্ট ‘চেইন মাইগ্রেশন’ আখ্যা দিয়েছে, তা বাধাগ্রস্ত হবে। প্রেসিডেন্টের এ নির্দেশটি আইনী বাধার সম্মুখীন হতে পারে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD