সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস।

সম্প্রতি একটি মামলা তদন্তে গিয়ে প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক হিসেবে তুলে ধরে এএসআই ইলিয়াসের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চুনারুঘাটসহ হবিগঞ্জজুড়ে এএসআই ইলিয়াসকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ঘুষ নেওয়ার এ ঘটনাটি ঘটে চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারে। স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই ইলিয়াস।

এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি বলেন, কিছু রটে দেখিই তো কিছু বটে! আমি যদি বলি পুলিশে চাকরি করি, কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মুকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।

এসময় তার এই বক্তব্য উপস্থিত এক ব্যক্তি মুঠোফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন বক্তব্য নিয়ে নানা প্রশ্ন ওঠে।

স্থানীয় কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, চুনারুঘাট থানায় এএসআই ইলিয়াস ঘুষ ছাড়া কোনো অভিযোগ বা মামলার তদন্তে আগ্রহ দেখান না। তাদের দাবি, টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ভয়ভীতি দেখানো হয়।

এএসআই ইলিয়াসের বিরুদ্ধে এর আগেও গুরুতর অভিযোগ ওঠার কথা জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে এক শিশুকে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্তে গিয়ে তিনি বিবাদীপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে মামলার বাদীকে হুমকি দিয়েছেন। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে স্থানীয়দের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে নিজের এলাকার বড় ভাই পরিচয় দিয়ে থানায় ও তদন্ত এলাকায় প্রভাব বিস্তার করেন এএসআই ইলিয়াস। ওসির নাম ভাঙিয়ে তিনি অনিয়ম ও চাঁদাবাজিসহ নানা কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও অভিযোগ স্থানীয়দের।

তবে আনীত এসব অভিযোগের বিষয়ে এএসআই ইলিয়াসের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে একটি গণমাধ্যমকে তিনি জানান, ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এএসআই ইলিয়াস হোসাইনের সঙ্গে কথা বলে মন্তব্যের প্রেক্ষাপট জানার চেষ্টা করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD