মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

চরফ্যাশনে কলেজছাত্রী ও মায়ের হাত ভেঙে দিলো ইউপি মেম্বার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

ভোলা চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ৩নং ওয়ার্ড নাজিমুদ্দিন গ্রামের ইদ্রিস মাঝি বাড়ি জমির বিরোধে মোঃ শাহিন রঙ এর সন্ত্রাসী বাহিনীর হামলায় নুর মোহাম্মদ মাঝি’র পরিবারের দুই নারীসহ ৪ জনকে গুরুতর আহত করে৷ আহত অবস্থায় সন্ত্রাসীরা স্বর্ণের চেইন ও মোবাইলসহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় নুর মোহাম্মদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন৷ যার মামলা নং ০৭/৪৭-১৫/৩/২১৷

গত শনিবার ১৩ মার্চ বেলা সাড়ে ১১টার সময় ৮/১০ জনের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিত ভাবে নুর মোহাম্মদ মাঝির বাড়িতে প্রবেশ করে এই হামলা চালিয়েছেন৷ হামলায় আহতদের চরফ্যাশন হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছে৷

হামলায় গুরুতর আহত হয়েছেন নুর মোহাম্মদ মাঝি (৬০), সাইফুল ইসলাম (২৫), পারভীন বেগম (৪৫), শারমিন বেগম (২০)৷ আহত ৪ জনের মধ্যে নুর মোহাম্মদ মাঝির স্ত্রী পারভীন বেগম ও মেয়ে চরফ্যাশন সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী শারমিন বেগম এর অবস্থা আশঙ্কাজনক দেখে চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন৷

মামলার বাদী নুর মোহাম্মদ মাঝি জানান, তার বাড়ির ক্রয়কৃত জমির মালিকানা দাবি করে পার্শ্ববর্তী মোঃ শাহিন রঙ দীর্ঘদিন পর্যন্ত হুমকি ও গালমন্দ করে আসছে৷ ঘটনার দিন পূর্বপরিকল্পিত ভাবে শাহিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে ঢুকে হামলা চালিয়ে স্ত্রী, ছেলে, মেয়ে ও তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়৷ নুর মোহাম্মদ মাঝি সকলের নিকট শাহিন রঙ গংদের এমন সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত মূলক বিচার, আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন৷

আহত শারমিন বেগম জানান, আসামি মোঃ শাহিন রঙ এর সন্ত্রাসী বাহিনী চর মাদ্রাজ ইউনিয়নে ভূমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ সকল অপরাধের সঙ্গে জড়িত৷ এই রঙ বংশের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে সাধারণ মানুষের৷ মানুষ এদের অত্যাচার থেকে মুক্তি চায়৷

এবিষয়ে মোঃ শাহিন রঙ মোবাইল ফোনে জানান, নুর মোহাম্মদ মাঝির পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে এটা সত্য৷ তবে এ ঘটনার সাথে সম্পূর্ন ভাবে হারুন রঙ জড়িত৷ ঘটনার সময় আমি সেখানে ছিলাম না৷

মামলার আসামিরা হলেন, অলি উদ্দিন রং- পিতা মৃত রাজ্জাক মাঝি, আল আমিন- পিতা অলি উদ্দিন মাঝি, এনামুল হোসেন পিতা অলি উদ্দিন মাঝি, মোঃ শাহিন রঙ- পিতা শাজাহান মাঝি, কবির হোসেন পিতা আঃ লতিফ, আয়েশা বেগম স্বামী অলিউদ্দিন৷ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মামলার বাদী পক্ষ৷

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ এ ঘটনার সততা নিশ্চিত করে বলেছেন, মামলার আসামিদের কে গ্রেফতারের চেষ্টা চলছে৷ আসা করি শীগ্রই বিচারের আওতায় আনা সম্ভব হবে৷

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD