শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

চিরনিদ্রায় শায়িত হলেন সাজেদা চৌধুরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

দাফনের সময় পরিবারের সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানসহ আওয়ামী লীগ নেতারা, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

রোববার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজেদা চৌধুরী। সোমবার সকালে নগরকান্দার এমএন একাডেমি স্কুল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানোর পর প্রথম জানাজা হয়।

জানাজা শেষে সংসদ উপনেতার কফিন নিয়ে পরিবারের সদস্য ও দলের নেতারা দুপুর আড়াইটায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসেন। যেখানে সর্বসাধারণ নেতার প্রতি ফুলের শ্রদ্ধা জানান।

শহীদ মিনার থেকে সোমবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে প্রয়াত সাজেদা চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরেকটি জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD