বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

ছাগলের চালায় অসহায় বাঘ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

বিপদ এক ভয়ংকর জিনিস। যা মানুষ কিংবা যেকোনো প্রাণীকে বেকায়দায় ফেলে দেয়। অনেক প্রভাবশালী ব্যক্তিকেও দেখা যায় বিপদের সময় সামান্য মানুষের দারস্থ হতে। এবার সে রকমই একটি ঘটনা ঘটলো বনের প্রভাবশালী প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের ক্ষেত্রে। বিপদে পড়ে তাকে আশ্রয় নিতে হলো ছাগলের চালায়।

ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যে। সেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে মানুষের পাশাপাশি বেকায়দায় পড়েছে বন্য পশুরাও। পরিস্থিতি এতোটাই খারাপ হয়েছে যে, বন্যার পানি থেকে প্রাণ বাঁচাতে একটি রয়েল বেঙ্গল টাইগার ছাগলের চালায় (রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য নির্মিত চালা ঘর) আশ্রয় নিয়েছে। এ ঘটনার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা বলছে, ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, ছাগলের চালায় ঢুকে পড়েছে রয়েল বেঙ্গলটি। ছবিতে বাঘটির মাথা ও পেছনের অংশটি দেখা যাচ্ছে।

খবরে বলা হয়েছে, আসাম রাজ্যের বিস্তৃত এলাকাজুড়ে বন্যার পানি ছড়িয়ে পড়েছে। এতে পশু-প্রাণীর থাকার জায়গা ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। ফলে আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশু এখন অসহায় হয়ে পড়েছে। ওই এলাকার প্রায় ৯৫ বন্যায় প্লাবিত হয়েছে। ফলে বাঘ, হাতি ও অন্যান্য প্রাণী ব্যাপক সমস্যায় পড়েছে। বন্যার পানি থেকে প্রাণ বাঁচাতে পশুগুলো বিভিন্ন উঁচু জায়গার খোঁজে বেড়াচ্ছে এবং যেখানে-সেখানে আশ্রয় নিচ্ছে।

এদিকে, উদ্যানের পরিচালক পি শিবকুমার গণমাধ্যমকে জানিয়েছেন, ওই বাঘটিকে সংরক্ষণ ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কাজিরাঙ্গা উদ্যানে প্রায় ১১৮টি বাঘ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD