মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: তথ্য উপদেষ্টা ‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ বারবাজারে এ ঘটনা ঘটে।

নিহত হিমেলা খাতুন (৩৭) উপজেলার পিরোজপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলেবুর রহমান জানান, আজ রোববার সন্ধ্যায় যশোরের দিক থেকে ছেলে হাবিবের মোটরসাইকেলে নিজ বাড়ি পিরোজপুরে ফিরছিলেন হিমেলা খাতুন। বারবাজার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় চলন্ত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD