সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

জটিলতা কাটল, বিজয়ের সরকার গঠনে নেই বাধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা অবশেষে কাটল। সুপারস্টার বিজয়ের সংখ্যা নিয়ে দুঃস্বপ্নের অবসান ঘটেছে। নির্বাচনে বড় সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না থাকায় চাপে ছিলেন অভিনেতা থালাপতি বিজয়। তবে শেষ পর্যন্ত তিনি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন। এতে তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ খুলেছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার (৯ মে) সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) নিঃশর্তভাবে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগমকে (টিভিকে) সমর্থন দিয়েছে। ফলে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা এখন ১১৮-এ পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা।

এবারের বিধানসভা নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে ভিসিকে। তাদের জয়ী দুই সংসদ সংসদ্য যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে। যদিও গতকাল শুক্রবার বিজয়কে সমর্থন জানানোর কথা বলেছিল ভিসিকের। কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতেই সংকট তৈরি হয়। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ছিল না টিভিকের।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন সংসদ সদস্যের সমর্থন। কিন্তু বিজয়ের জোটে বর্তমানে রয়েছেন ১১৬ জন বিধায়ক। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে। ফলে তার দলের সাংসদের সংখ্যা দাঁড়ায় ১০৭ জনে। এর সঙ্গে বামপন্থি দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জনের সমর্থন যুক্ত হয়ে জোটের শক্তি দাঁড়িয়েছে ১১৬-তে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দুইজন সাংসদ কম থাকায় রাজভবন থেকে সরকার গঠনের শপথের জন্য সবুজ সংকেত মেলেনি।

তবে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ শনিবার টিভিকেকে সমর্থন করেছে ভিসিকে। টিভিকে নেতৃত্বাধীন জোটে ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পূর্ণ হয়েছে। বিধায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দলের সরকার গঠনের বাধা রইলো না।

এদিকে সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেসের সমর্থন ছিল শর্তসাপেক্ষ। কংগ্রেস দুটি মন্ত্রণালয় দাবি করেছে। সূত্র আরও জানায়, এআইএডিএমকে-র তিনজন সংসদ সদস্য নাকি বিদ্রোহ করেছেন এবং তারা বিজয়ের দল টিভিকে-তে যোগ দিতে পারেন। বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে ৪৭ আসনে জয় পেয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD