শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

জামায়াত নেতার ‘জান্নাতের প্রলোভন’, কড়া প্রতিবাদ ফখরুল কন্যার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ‘জান্নাতের প্রলোভন’ দেখানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে উঠে আসছে। দলটির একাধিক নেতা প্রায় একই ধরনের বক্তব্য দিয়ে বারবার আলোচিত ও সমালোচিত হয়েছেন।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি সমাবেশে জামায়াতপন্থি আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে আবারও সাধারণ ভোটারদের জান্নাতের প্রলোভন দিতে শোনা যায়। তবে এ বিষয়ে ব্যারিস্টার শাহরিয়ার দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।

ব্যারিস্টার শাহরিয়ার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যারা এই ‘কার্ট, কার্ট’ ভিডিওটি দেখে অযথা বাজে মন্তব্য করছেন, তারা আল্লাহর ওয়াস্তে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমার সম্পর্কে মন্তব্য করবেন।’

জামায়াত নেতাদের এমন বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জাও এবার এর কড়া প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফখরুল কন্যা লেখেন, ‘আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নাই। ‘জান্নাতে যেতে হলে জামাতে ইসলামীর সাথে থাকতে হবে’। আল্লাহ মাফ করুক।’

জামায়াত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেক দিন ধরেই। যদিও মাসখানেক আগে সে অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি একটি সমাবেশে বলেছিলেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে।’

এর আগে জামায়াত নেতা শাহরিয়ার দলটির প্রতীকের সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত করে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন। সে সময় তিনি বলেন, ‘পৃথিবীতে কেন, আসমান-জমিনেও কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখার। হাশরের ময়দানেও এই মিজান থাকবে। সেখানে ধানের শীষ, নৌকা বা লাঙ্গল থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি প্রতীক নিয়ে কাজ করি, যা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক যদি মনে করেন ক্ষমতা জামায়াতে ইসলামীর হাতেই যাবে, তাহলে অবশ্যই তা যাবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD