শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

জামালপুরে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের যাত্রীসহ আরও ১৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুর সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার বাটিকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জালাল উদ্দিন (৬০), একই গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০), তুলশিপুর এলাকার সেঙ্গুয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মকবুল হোসেন (৬৫) ও বাসের হেলপার রুবেল হোসেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ১৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।’

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD