শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের আকাশে জিলকদ মাসের বাঁকা চাঁদ দেখা গেছে। শনিবার সকালে আবু ধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিনের আলোতেই এই নতুন চাঁদের ছবি তোলা হয়। এর ফলে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস শুরুর পাশাপাশি পরবর্তী মাস জিলহজ ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল )স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।

জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এই ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ধারণ করেন। এই অভিযানে তাকে সহযোগিতা করেন পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক দলের সদস্য খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।

এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার ক্ষণগণনা শুরু হয়ে গেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সেক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে মঙ্গলবার।

যদিও সব ইসলামিক উৎসবের মতো জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে, তবে বর্তমান হিসাব অনুযায়ী আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা আগামী মাসে দীর্ঘ একটি ছুটির অপেক্ষায় রয়েছেন।

সাধারণত আরাফাত দিবস এবং ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব যোগ করলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালিত হয়।

সূত্র : গালফ নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD