রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

জুলাই থেকে আবারও ম্যানচেস্টার যাবে বিমান, টিকিট বিক্রি শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জুলাই থেকে আবারও ম্যানচেস্টার যাবে বিমান, টিকিট বিক্রি শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ১ জুলাই থেকে এই রুটে শুরু হচ্ছে ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম সমাপ্তির পর আগামী ১ জুলাই থেকে ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে এবং ফ্লাইট দুটি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে।

উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এবছরের ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

সরকারের দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD