রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির ট্রাম্পকে হত্যার ‘ভয়ংকর ষড়যন্ত্র’ এফবিআই রুখল কিভাবে? যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা

জ্বরে ভুগছেন খালেদা জিয়া: চিকিৎসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৭ এপ্রিল) রাতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

চিকিৎসক বলেন, ‘খালেদা জিয়া ১০২ ডিগ্রি জ্বরে ভুগেছিলেন। তবে সার্বিকভাবে তার শারীরিক যে অবস্থা, তাতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। বাসায় তার চিকিৎসা চলবে। সবকিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বেগম জিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। ১৫ এপ্রিল চিকিৎসকরা তার সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট বেশ ভালো। ফুসফুসে সংক্রমণের মাত্রাও কম। আরও কিছুদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD