বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ ভেনেজুয়েলার ‘তেল চুরি’ করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, টার্মিনাল থেকে ফিরছেন যাত্রীরা হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প আসিফের জন্য ঢাকা–১০ আসন চেয়ে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫০, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

টাঙ্গাইল-৭ উপনির্বাচনে জয়ী আ.লীগের খান আহমেদ শুভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপনির্বাচনে অন্য তিন প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট। বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মোটর কার প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩৬ ভোট।

মো. শাহেদুন্নবী চৌধুরী জানিয়েছেন, এ উপনির্বাচনে ১২১টি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়েছে। ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ ভোটারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপনির্বাচনে ৩৬ দশমিক ৬৫ ভাগ ভোট পড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD