বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪০.৯০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ১৪.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এপেক্স ফুডস ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১১.০৫ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০.১৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৭ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.৯৪ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ৬.২৩ শতাংশ, ইভাইন্স টেক্সটাইলসের ৫.৫০ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ৫.৩৩ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ৫.৩৩ শতাংশ এবং একমি প্রেসটিসাইডসের শেয়ার দর ৫.১৪ শতাংশ বেড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD