সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ডিএসইর বাজার মূলধন ইতিহাসের সর্বোচ্চ স্থানে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধনে রেকর্ড গড়েছে। আজ লেনদেনে চাঙাভাব থাকায় ডিএসইর বাজার মূলধন অবস্থান করছে ইতিহাসের সর্বোচ্চ স্থানে।

রোববার (২৭ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়। জানা যায়, আজ ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে এসেছে। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।

আগের দিন (বৃহস্পতিবার) ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। আজ ১৩ হাজার ৬০৩ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে আসে।

এর আগে ২০১৮ সালের ১ জানুয়ারি ডিএসইর সর্বোচ্চ বাজার মূলধন ছিল। ওইদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৫ লাখ টাকা। এদিকে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার লেনদেন শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD