সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত, আহত স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামীও।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার এসআই সোনিয়া পারভীন জানান, রাতে খিলগাঁও তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম।

উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় আহত হন তার স্বামীও।

হতাহতদের উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ নিয়ে গেছেন স্বজনরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD