সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত কমিশনার (ডিবি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD