স্টাফ রিপোর্টার : প্রায় দুই মাস হাসপাতালে থাকার পর এভারকেয়ার হাসপাতাল ছাড়ছেন বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (১৯ জুন) সন্ধ্যায় হাসপাতাল ছাড়ার কথা রয়েছে তার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার ডিসচার্জ পেপার প্রস্তুত করা হচ্ছে। আরও ঘণ্টা দেড়েক সময় লাগবে।
খালেদা জিয়ার হাসপাতাল ছাড়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মাবিয়ার হোসেন পলাশ।