সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ঢাকায় দূতাবাস খুলবে মেক্সিকো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩

চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে মেক্সিকো।

শুক্রবার (৩ মার্চ) ভারতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড এ ঘোষণা দেন।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় মেক্সিকো।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করতে পারেন। তখন দূতাবাস চালু হতে পারে। মেক্সিকোতে ইতোমধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা।

রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন ক‌রেন দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD