সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনের সেই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান হজ করতে গিয়ে এ বছর ৪১ বাংলাদেশির মৃত্যু মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬ তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক ৭ বিদ্যুৎ সাশ্রয়ে আবারও কড়াকড়ি, সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক বেশ কয়েকজন ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয় : ইরান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্য নিতে দুই দেশের প্রতিনিধি পাঠাচ্ছে আইসিসি

ঢাকায় রাজনৈতিক উত্তাপ, সতর্ক অবস্থানে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

সরকার পতনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো। এসব কর্মসূচির নামে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশৃঙ্খলা এড়াতে ও জননিরাপত্তার স্বার্থে নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, শান্তিপূর্ণভাবে গণঅবস্থান কর্মসূচি পালনে বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপি ও র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীকে নিরাপত্তা বলয়ের মধ্য রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সাইবার ইউনিট কাজ করছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি কড়া হচ্ছে। এ ছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট টিম ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির গণ-অবস্থান ঘিরে মাঠে আওয়ামী লীগ
রাজধানীতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD