শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ‘বাইক হামলা’, আহত ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘বাইক হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে এ হামলা হয়।

এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় বিএনসিসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আরো বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD