শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান। দুর্নীতিবাজদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই।

সোমবার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ, নির্বাচন, গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে সেতুমন্ত্রী কাদের বলেন, তাদের প্রতিরোধ, প্রতিহত, পরাজিত করতে হবে। নির্বাচনী লড়াইয়ে এ অপশক্তি, খুনী, দুর্নীতিবাজদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান। তাদের হৃদয়ে বাংলাদেশ থাকলে এতসব ঘটনা ঘটাতে পারতো না।

কাদের প্রশ্ন রেখে বলেন, কারা মিথ্যাচার করছে? আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করছে? ৭৫ কে ঘটিয়েছে? জবাব দিন। সেদিন শিশু, নারী, অন্তঃসত্ত্বা, গোটা পরিবারকে নিশ্চিহ্ন কারা করেছিল?

আওয়ামী লীগের সাধারণ সাম্পাদকের কথায়, জিয়া এর মাস্টারমাইন্ড। রাজনৈতিক অভিলাষ পূরণ করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ১৫ আগস্টের ধারাবাহিকতায় ৩ নভেম্বর। বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।

‘হাওয়া ভবন থেকে ২১ আগস্টের নির্দেশ দিয়েছিল তখনকার যুবরাজ তারেক জিয়া। আজ কাপুরুষের মতো বিদেশে পলাতক আছে’, যোগ করেন তিনি।

কাদের বলেন, আওয়ামী লীগ কখনো হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে না; নিজেরা এর শিকার হয়। জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক আরও বলেন, খালেদা জিয়া জেলের বাইরে থাকাটা ফখরুলদের আন্দোলনের ফসল নাকি শেখ হাসিনার উদারতা? আপনারা তো ৫০০ লোকের মিছিলও করতে পারেননি খালেদা জিয়ার জন্য। লজ্জা করে না ফখরুল সাহেব? কানাডার আদালত বিএনপিকে ৫ বার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD