রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

তারাবি নামাজ অনুষ্ঠিত হবে মসজিদে নববীতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

ধর্ম ডেস্ক : পবিত্র রমজান মাসে সতর্কতা মেনে মসজিদে নববীতে তারাবি নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ‍বৃহস্পতিবার প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হলি মস্কস এই ঘোষণা দিয়েছে।

প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হলি মস্কসের প্রেসিডেন্ট শেখ ড. আব্দুলরহমান আল-সুদাইস বলেন, পবিত্র রমজান মাসে ফরজ নামাজের সঙ্গে মসজিদে নববীতে তারাবি নামাজও হবে। পবিত্র রমজান মাসের পরিকল্পনা ঘোষণা করতে গিয়ে ড. আল-সুদাইস এ কথা জানান।

তিনি বলেন, শাবান ও রমজান মাস এবং ঈদুল ফিতরকে কেন্দ্র বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এর আওতায় জরুরি এবং আপতকালীন পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেয়া হয়েছে।

ড. আল-সুদাইস বলেন, খুবই নিখুঁতভাবে পরিকল্পনা সাজানো হয়েছে। মসজিদে নববীতে দর্শণার্থী ও মুসল্লিদের চলাচল নিয়ে পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে চলতি বছরের এই সময়টা খুবই বিশেষ। তাই সতর্কতামূলক ব্যবস্থা মেনে নির্দিষ্ট সংখ্যায় মুসল্লি উপস্থিতি নিশ্চিত করা হবে।

এই পরিকল্পনার অংশ হিসেবে তারাবি নামাজের আধা ঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করে দেয়া হবে। আবার ফজরের নামাজের দুই ঘণ্টা আগে খুলে দেয়া হবে মসজিদটি। তবে রমজানের শেষ ১০ দিন ২৪ ঘণ্টায় খোলা থাকবে মসজিদে নববী। রমজানের সময় সামাজিক দূরত্ব মেনে ৬০ হাজার পর্যন্ত মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD