শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

তারা দিনের ভোট রাতে করে, এজন্য অন্ধকার পছন্দ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

বিএনপির কাছে নয়, অন্ধকার তো আওয়ামী লীগের কাছে পছন্দ। তারা দিনের ভোট রাতে করে। সুতরাং তাদের কাছে অন্ধকার পছন্দ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘দ্রব্যমূল্যের লাগামহীন উল্লম্ফনে দিশেহারা স্বল্প ও সীমিত আয়ের গণমাধ্যম কর্মীরা’ শীর্ষক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এই কর্মসূচির আয়োজন করে।

গোটা জাতির চোখে অন্ধকার বিরাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, দেশে অতি ধনীর সংখ্যা বাড়ছে। আর সাধারণ মানুষ আরো গরিব হচ্ছে। রাস্তায় বের হলেই চোখে পড়ে অসংখ্য ভিক্ষুক। তার কারণ হলো দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নূরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এমএ আজিজ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, খায়রুল বাশার, মোদাব্বের হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD