মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলাইস ফাখফাখ রাষ্ট্রপতি কাইস সাইয়েদের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

বুধবার (১৬ জুলাই) রাজনৈতিক সূত্র রয়টার্সকে একথা নিশ্চিত করেছে।

জোট সরকারের সবচেয়ে বড় দল সরকারের প্রতি অনাস্থা ভোট গ্রহণের জন্য চাপ দেওয়া শুরু করলে তিনি পদত্যাগ পত্র দেন।

এখন সাইয়েদকে এক সপ্তাহের মধ্যে নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করতে হবে যিনি নতুন সরকার গঠনের জন্য দুই মাস সময় পাবেন এবং সংসদের মাধ্যমে তা পাস করাতে হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD