শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

তৈমুর আমার বাবার কর্মী ছিলেন: আইভী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমুর আলম খন্দকারকে আমি শুধু গতকালই চাচা বলিনি। উনি ছোটবেলা থেকেই আমার কাকা। এই বাড়িতে উনি অজস্রবার এসেছেন। আমার বাবার কর্মী ছিলেন তিনি। সুতরাং উনার সঙ্গে আমার সম্পর্কটা, বন্ডিংটা অনেক আগের। আজ ভোটের মাঠে আমরা হয়তো প্রতিদ্বন্দ্বী।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম খন্দকার ভোটে সহিংসতা-সংঘাতের আশঙ্কার কথা বলেছেন, আপনিও সেই শঙ্কা করছেন কিনা এমন প্রশ্নে আইভী বলেন, ‘আমি সবসময় শান্তির পক্ষে। আমি মনে করি না যে, সে রকম কিছু হবে আমার তরফ থেকে। আমার ওই ধরনের কোনো বাহিনী নাই। আমি কোনো দিন সহিংসতা করিও নাই।’

আইভীর দাবি, ভোটে সহিংসতা হলে তারই ক্ষতি হবে। আমার ভোটাররা আসতে পারবে না। আমি যদি বলি— আমার প্রতিপক্ষরা তাই চাচ্ছে (সহিংসতা)। আমার যেসব জায়গায় ভোট ব্যাংক আছে, বেশি জমজমাট হয়তো কেউ শত্রুতা করে বাধা দিতে আসতে পারে। আমি প্রশাসনের কাছে বরাবরই বলে আসছি— ভোটের পরিবেশ যেন পরিচ্ছন্ন থাকে। আমার নারী ভোটাররা যেন আসতে পারে। আমি জানি এ ভোটগুলো আমার। ’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD