শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

‘দল থেকে বহিষ্কার করেছে, কর্মী হয়ে কাজ করবো’ 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

দল পরিবর্তন করবেন না এমনকি অন্য কোন দলেও যোগ দেবেন না বলে জানিয়েছেন সদ‌্য জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত অ‌্যাড. তৈমূর আলম খন্দকার।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তৈমূর আলম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম’র বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো।

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে; আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।

বহিষ্কার প্রসঙ্গে তৈমূর বলেন, আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে, কর্মী থেকে তো করেনি। পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোন প্লাটফর্মে যাবো না।

দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোন ক্ষোভ নেই বলেও জানান তৈমূর আলম খন্দকার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD