বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দাম কমল সোনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

দেশের বাজারে রেকর্ড প‌রিমাণ বে‌ড়ে‌ ভরি প্রায় লাখ টাকা ছুঁয়েছিল সোনার দা‌ম। এবার দাম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্রতি ভরি সোনায় ১ হাজার ৯৮৩ টাকা ক‌মি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৭ হাজার ১৬১ টাকা। এ‌তদিন যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।

সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ এপ্রিল ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হ‌য়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD