শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন হাইকোর্ট। এই দুই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ১৪ আগস্ট আদালত খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিলেন হাইকোর্ট।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন। একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এই দুই মামলায় এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আবেদন করলে সোমবার তা বাড়ানো হলো।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে সরকারের একটি নির্বাহী আদেশে তিনি সাময়িক মুক্ত রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD