শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কীভাবে: শামীম ওসমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

‘শামীম ওসমান আমার বড় ভাই’, ‘শামীম ওসমানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই’- এমন বক্তব্যের মাত্র এক সপ্তাহের মাথায় সেই শামীম ওসমানকেই ‘দন্তবিহীন গডফাদার’ হিসেবে আখ্যায়িত করেছেন ডা. সেলিনা হায়াত আইভী।

শনিবার বন্দরের ২৪নং ওয়ার্ডে নির্বাচনি প্রচারণায় আইভী বলেন, তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। তিনি বিএনপিরও প্রার্থী নন, জনতার প্রার্থীও নন। শামীম ওসমান তাকে প্রার্থী করেছেন। উনি বিএনপির প্রার্থী হলে ধানের শীষেই নির্বাচন করতেন। উনি গডফাদারের প্রার্থী। তিনি দন্তবিহীন গডফাদার, নতুন করে আবার উত্থান হতে শুরু করেছেন।

সরকারদলীয় এই মেয়র প্রার্থীর এমন বক্তব্য ও মন্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতিতে সেই পুরনো বিভেদ বিভাজন নতুন করে সামনে এলো।

তবে আইভীর মন্তব্যে আগামী সোমবার কথা বলবেন বলে জানিয়েছেন শামীম ওসমান।

শনিবার রাতে এই প্রতিবেদককে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, আগামী সোমবার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করব। আমি আমার অবস্থান থেকে যা বলার আছে বলব।

তিনি বলেন, আমি তো এ নির্বাচনে কোনো সাবজেক্ট না। প্রথমদিক থেকেই চুপচাপ ছিলাম। এখনো আছি। তাহলে আমি নিউজ হব কেন? যারা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন, আমি তো তাদের বলেছি, কারণটা কী।

তিনি বলেন, ‘এখন উনারা যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে তা জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’

শামীম ওসমান আরও বলেন, দুই দিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কীভাবে? এ প্রশ্ন আপনারা আইভীকে করেন। তিনি কীভাবে এ কথা বললেন।

তার দাবি- আইভী তাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন। দুই দিন আগে একটি ভিডিও দেখলাম, সেখানে উনি (আইভী) বলছেন- শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের এমপি। দুই দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম। আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞাসা করেন, আপনি দুই দিন আগে এটা বলেছেন, দুই দিন পরে এটা বললেন। কোনটা সঠিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD