বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

দেলোয়ারসহ ২ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা সেই গৃহবধূর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের শিকার নারী দেলোয়ারসহ ২ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন। গতকাল রাতে বেগমগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে মামলাটি রুজু হয়।

এরআগে গতরাতে নূর হোসেন রাসেল ও সোহাগ নামে আরও দু’জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ভিকটিমের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি ৯ জনের মধ্যে এদের নাম নেই। তাদের অজ্ঞাত হিসেবে আটকের পর মামলায় আসামি করা হয়েছে।

প্রথম দুই মামলায় আসামি বাদল, রহিম, রহমতুল্লাহ ও সাজু গ্রেফতার আছে। তাদের দেয়া তথ্যে রাসেল ও সোহাগকে গ্রেফতার দেখানো হয়।

এরআগে দেলোয়ারকে অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। প্রধান আসামি বাদল ও সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে আজ আদালতে রাসেল, সোহাগ ও সাজুকে হাজির করার কথা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD