শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে এখন ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন (৩ হাজার ৭৩৪ কোটি ৪৮ লাখ) মার্কিন ডলারে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ (BPM6) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের নির্দেশনা অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। এ ক্ষেত্রে সর্বমোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বা বিভিন্ন তহবিলের দায় বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব হিসাবায়ন করা হয়ে থাকে।

কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রবাসী আয় (রেমিট্যান্স)প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের সুবিধাজনক পরিস্থিতির কারণেই রিজার্ভের পরিমাণ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে, যা দেশের মেক্রো-ইকোনমিক বা সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD