শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রাম বিভাগে নৌকার মাঝি হলেন যারা (তালিকা)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগের দলীয় চেয়ারম্যান প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার বিকালে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের ষষ্ঠ দিনের মুলতবি সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে চার হাজার ৪৫৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে থেকেই যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ।

এর আগে বৃহস্পতিবার সভার প্রথম দিন চূড়ান্ত হয় রাজশাহী ও রংপুর বিভাগের দলীয় প্রার্থী তালিকা। টানা ষষ্ঠ দিনের বৈঠকে সব মিলিয়ে আটটি বিভাগের প্রার্থী চূড়ান্ত হলো।

পরে শুক্রবার দ্বিতীয় দিনের বৈঠকে খুলনা ও বরিশাল এবং শনিবার তৃতীয় দিনের বৈঠকে ঢাকা বিভাগের ৫টি (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ) জেলার দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল।

এরপর রোববার চতুর্থ দিনের বৈঠকে ঢাকার ৮ জেলা ও সিলেট বিভাগে এবং সোমবার পঞ্চম দিনের সভায় ময়মনসিংহ বিভাগে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আজ (মঙ্গলবার) ষষ্ঠ দিনের সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপের চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো-

https://drive.google.com/file/d/1dLYIoeceSmlqlSqssZepIMOFSbLb2ePi/view

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD