মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিল মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

জানা গেছে, হাবিল মিয়া গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পাশের বাড়ির এক শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে হাবিল গোপনে শনিবার রাত ১১টার দিকে বাড়িতে আসলে তাকে বিক্ষুব্ধরা গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD