বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফতের প্রার্থী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মুহাম্মদ আব্দুর রহীম বটগাছ প্রতীকের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা খেলাফত আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মো. হুসাইন, যুগ্ম সদস্য সচিব মো. মোজাম্মেল হোসেন, মুফতি মো. মুসা, সদস্য মো. হারেস মিয়া প্রমুখ।

এ সময় প্রার্থী গাজী আব্দুর রহীম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল হককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালাম। আমার সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। আশা করছি তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। আজ থেকে ধানের শীষকে নির্বাচিত করতে আমরা কাজ করব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD